আট ছাত্র সংগঠনের বিবৃতি

ছাত্রলীগের হামলায় ভয় ও অনিরাপদ হয়ে উঠছে ঢাবি

২৬ মে ২০২২, ০৯:১৩ PM
গত কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে

গত কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে আট ছাত্র সংগঠন। আজ বৃহস্পতিবার (২৬ মে) আট ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ৮ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলো ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন ছাত্রলীগের হামলা তাদেরকে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সামনে প্রমাণ করেছে।

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর তাদের নির্মম হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের পুতুল প্রশাসনের ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: সাংবাদিককে পিটিয়ে মোবাইল ছিনতাই করেছে ঢাবি ছাত্রলীগ কর্মীরা (ভিডিও)

অবিলম্বে পরিবেশ পরিষদের সভা আহবানের দাবি করে বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ক্যাম্পাসে একটি সন্ত্রাসমুক্ত, নিরাপদ পরিবেশ তৈরির জন্য পরিবেশ পরিষদের কাজ করার কথা থাকলেও প্রশাসনের নির্লিপ্ততা পরিষদটির অস্তিত্বের কথা শিক্ষার্থীরা ভুলতে বসেছে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরিবেশ পরিষদের সভা আহবান করে ক্যাম্পাসে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া স্বাক্ষর করেছেন।

মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ বন্ধ বেনাপোল-পেট্রাপোল, বিপাকে শতাধিক যাত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
কারাগারে থাকা শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো বা বাতিল হয়নি
  • ২৮ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’…
  • ২৮ এপ্রিল ২০২৬
এনসিপির ৭ নেতাকে শোকজ
  • ২৮ এপ্রিল ২০২৬