মাদকসেবী প্রমাণিত হলে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে: আমু

২৩ মে ২০২২, ১০:৫৫ PM
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান © সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, মাদকসেবীরা নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ। কেউ যদি মাদকসেবী হয় তাকে ছাত্রলীগে স্থান দেওয়া হবে না। আর মাদকসেবী প্রমাণিত হলে তাকে ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে।

আজ সোমবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, আর্ন্তজাতিকভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে।

কলেজ অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬