কাদের নয়, শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেই সম্মেলন: জয়-লেখক

১৪ মে ২০২২, ০৮:৪৫ PM
জয়-লেখক

জয়-লেখক © ফাইল ছবি

ছাত্রলীগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশনা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘সম্মেলনের বিষয়ে নেত্রী (শেখ হাসিনা) জানাবেন। নেত্রী যেদিন তারিখ ঘোষণা করবেন, সেদিন সম্মেলন হবে।’

শনিবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে জয়-লেখক এসব কথা বলেন।

ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিক বিবৃতি দেব। এখনো সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে এখন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কিছু নেই। যখন সম্মেলনের তারিখ ঘোষণা হবে, আমরা সম্মেলনের প্রস্তুতি নেব, সেসব কার্যক্রম শুরুর আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দেব।

সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে জয়-লেখক বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) যা জানিয়েছেন, আপনারা (সাংবাদিকেরা) তা ভুলভাবে উপস্থাপন করেছেন।

আরও পড়ুন: সম্মেলনের দিনক্ষণ ঘোষণা না করায় তোপের মুখে জয়-লেখক

‘‘তিনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের সেক্রেটারি। সামনে যেহেতু আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সম্মেলনের আগে সব সহযোগী সংগঠন যেগুলো মেয়াদোত্তীর্ণ, নেত্রীর সঙ্গে কথা বলে সেগুলোর তারিখ নির্ধারণ করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। কবে সম্মেলন হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।’’

বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুলাই। ২০১৮ সালের ৩১ জুলাই কমিটি গঠিত হয় সংগঠনটির। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর অতিক্রম করেছে।

সর্বশেষ গত মে ১০ বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের মেয়াদোত্তীর্ণ কমিটিকে সম্মেলনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুব শিগগিরই তাদেরকে সম্মেলনের তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence