জয়ের নির্দেশ, ১০০ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রলীগ

১৩ মে ২০২২, ০৮:২১ AM
জয়ের নির্দেশে ১০০ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রলীগ

জয়ের নির্দেশে ১০০ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রলীগ © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা রাজা রাম বিলের দুই কৃষক মো. সেলিম ও মো. হাবিব তাদের রোপনকৃত পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১২ মে) হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি। এরমধ্যে দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট। অতিরিক্ত মজুরিতেও মিলছে না ধান কাটার শ্রমিক। ফলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা রাজা রাম বিলের দুই কৃষক মো. সেলিম ও মো. হাবিব তাদের রোপনকৃত পাকা বোরো ধান কেটে ঘরে তুলতে না পরায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে কপালে।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নজরে আসার পর তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমকে অবহিত করেন।

আরও পড়ুন: ইউক্রেনে ১০ হাজার ছাত্রলীগ পাঠানোর তথ্যটি গুজব

তিনি বলেন, পরে এ দুই নেতা ওই দুই কৃষকের সঙ্গে কথা বলে আমাকে যাতয়াতের বিষয়ে ব্যবস্থা নিতে বলে। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই দুই কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছি।

দুই কৃষক মো. সেলিম ও মো. হাবিব বলেন, ছাত্রলীগের ছেলেদের কারণে আমরা পাকা ধানের ফসল ঘরে তুলতে পারছি। এতে আমরা বোরো চাষীরা বড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেয়েছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো মানুষের সেবা করার জন্য তিনি যেন তার হায়াত দেন।

এ ধান কাটা কার্যক্রমে অংশ নেন ফতেপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রাসেল মনি বাহাদুর,  ইউপি সদস্য নাঈম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন, মঈন উদ্দিন সম্রাট, আশরাফুল ইসলাম, বি এম নুর উদ্দিন, বিলাস চৌধুরী অংকন, মোরশেদ, রায়হান চৌধুরী প্রমুখ।

এসএসসির ফলাফল প্রকাশ: চাঁদপুরে শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আ…
  • ১০ আগস্ট ২০২৬
৮ শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ৫—পাস করেনি একজনও
  • ১০ আগস্ট ২০২৬
ইউরোপজুড়ে বাড়ছে যৌনবাহিত রোগের সংক্রমণ
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীরা সঠিকভাবে উপবৃত্তি পেয়েছে কিনা— ৭০ প্রতিষ্ঠানের…
  • ১০ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ডেইরি, আবেদন ২১ আগস্ট পর…
  • ১০ আগস্ট ২০২৬