গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

২৭ এপ্রিল ২০২২, ০৪:৩৭ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © সংগৃহীত

গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) বিকালে কমিটি দুইটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটি দুইটিতে স্বাক্ষর করেন।

গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মশিউর রহমান সরকার বাবু। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন শেখ মোস্তাক আহমেদ কাজল। গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হয়েছেন সিরাজুল ইসলাম সুলতান ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নাছির মোড়ল। আগামী এক বছরের জন্য এই কমিটিগুলো ঘোষণা করা হয়।

এদিকে গাজীপুর জেলা ও মহানগর থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে ১১ জনকে। তারা হলেন- রাজিব হায়দার সাদিম, মঈন মোল্লা, কাজী মুহাম্মদ সাকের, ইমরান সরকার বাবু, সাইমন সরকার, কাজী রাব্বি হাসান শুভ, ইলিয়াস আহমেদ, মাহামুদুল হাসান পারভেজ, ইমরান চৌধুরী, সরোয়ার জাহান মামুন ও এস এম জোবায়ের হিমেল।

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬