ঢাবির অমর একুশে হল ছাত্রদলের ইফতার বিতরণ

২৭ এপ্রিল ২০২২, ১২:০১ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে অমর একুশে হল শাখা ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মঙ্গলবার (২৬ এপ্রিল) ২৪ রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অমর একুশে হল শাখার সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমান।

এছাড়াও উপস্থিত ছিলেন অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম খান, অমর একুশে হল ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহি রনি, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম খান অনিক, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাকির আহমেদ, মো. রাশেদ আল আমিন শুভ, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ, সাবেক সদস্য মো. মোসাদ্দেক হোসেন সৌরভ, আশরাফুজ্জামান সবুজ প্রমুখ।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে সকলের নিকট বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। 

অমর একুশে ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রসৈনিকের ভূমিকায় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ! এ লক্ষ্য অর্জনে অমর একুশে হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লড়াই সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত।

এসএসসির ফলাফল প্রকাশ: চাঁদপুরে শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আ…
  • ১০ আগস্ট ২০২৬
৮ শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ৫—পাস করেনি একজনও
  • ১০ আগস্ট ২০২৬
ইউরোপজুড়ে বাড়ছে যৌনবাহিত রোগের সংক্রমণ
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীরা সঠিকভাবে উপবৃত্তি পেয়েছে কিনা— ৭০ প্রতিষ্ঠানের…
  • ১০ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ডেইরি, আবেদন ২১ আগস্ট পর…
  • ১০ আগস্ট ২০২৬