বোয়ালখালী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

২৫ এপ্রিল ২০২২, ০৪:৫০ PM
মিনহাজ ও তুলি

মিনহাজ ও তুলি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বোয়ালখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বোয়ালখালী স্টুডেন্টস এসোসিয়েশনের এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী মোঃ মিনহাজুল ইসলাম। তিনি এমআইএস বিভাগের এমবিএতে অধ্যয়ন করছেন। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী তুলি বসাক।

নবনির্বাচিত সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম বলেন, বোয়ালখালী থেকে দূরে আছি বারো বছর বয়স থেকে। তবুও বোয়ালখালীর দুঃখ খ্যাত কালুরঘাট ব্রিজ-এর পূর্ব পাড়টা আমাকে সব সময় টানতো। নিঃসন্দেহে দূরে থেকেও জন্মস্থানের জন্য কিছু করতে পারাটা বিরাট সৌভাগ্যের।আমি মনে করি, নিজ এলাকার বা দেশের উন্নতিতে অবদান রাখার জন্য কোন পদের প্রয়োজন হয়না,তবে কিছু কিছু ক্ষেত্রে পদমর্যাদা আপনার পথ সুগম করবে।

তিনি বলেন, 'যেহেতু আমাদের এসোসিয়েশন পুরো ঢাকাস্থ সকল বোয়ালখালীয়ান স্টুডেন্টস' দের জন্য, তাই আমার আশা ও চেষ্টা থাকবে সবাইকে নিয়ে একসাথে কাজ করার এবং শিক্ষাক্ষেত্রে তুলনামূলক পিছিয়ে থাকা বোয়ালখালী উপজেলার উন্নতিতে অবদান রাখার। সবার কাছে দোয়া প্রার্থী!'

আরও পড়ুন- ঢাবির আইবিএর বিবিএতে ভর্তি পরীক্ষার তারিখ পেছালো 

গত রবিবার (২৪ এপ্রিল) সদ্য সাবেক প্রেসিডেন্ট ও সেক্রেটারির সুপারিশক্রমে সংগঠনটির উপদেষ্টা ইকবাল হাসানী, মোঃ আমান উল্লাল ও আসিফ নেয়াজি এই নতুন কমিটির অনুমোদন দেন।

সংগঠনের অন্যান্য সদস্যের কথা বিবেচনায় ঈদের পরপরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ মিনহাজুল ইসলাম । তিনি বলেন, 'ইদের পরেই একটি পিকনিকের আয়োজন হবে এনং সেখানেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।'

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬