মেসে মিলল ছাত্রদল নেতার মরদেহ

২৩ এপ্রিল ২০২২, ১১:১৮ PM
ছাত্রদল নেতা কামরুজ্জামান কামরুল

ছাত্রদল নেতা কামরুজ্জামান কামরুল © সংগৃহীত

সিলেটে মেস থেকে কামরুজ্জামান কামরুল (২৮) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের শাহজালাল উপশহর ই-ব্লকের এক নম্বর সড়কের চার নম্বর বাসার পাঁচতলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কামরুজ্জামান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মনারাই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ও সিলেট আইন মহাবিদ্যালয়ের (ল কলেজ) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।   

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, কামরুজ্জামান কামরুল নগরের শাহজালাল উপশহর ই-ব্লকের এক নম্বর সড়কের চার নম্বর বাসায় মেসে থাকতেন। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) ভোরে তিনি সাহরি খেয়ে ঘুমাতে যান। আজ দুপুরের পর তার মেসের আরেক বাসিন্দা ডাক দিতে গিয়ে দেখেন কামরুলের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তার কানে হেডফোন লাগানো। মুখ কালচে হয়ে আছে। পাশে পাওয়া গেছে দুটি এলাক্ট্রল ট্যাবলেট। অ্যাজমাজনিত সমস্যার কারণে তিনি ওই ট্যাবলেট খেতেন। এ অবস্থায় মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে।  

তিনি আরও বলেন, আপাতত আমরা এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নিচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।   

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬
৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি
  • ১০ আগস্ট ২০২৬
গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬