‘আমি কিছুই জানিনা, আইডি হ্যাক করে পোস্ট দেয়া হয়েছে’

১৫ এপ্রিল ২০২২, ১২:৪৫ PM
ছাত্রলীগ নেতা সরোয়ার হোসাইন জীবনের প্রথম ফেসবুক পোস্ট

ছাত্রলীগ নেতা সরোয়ার হোসাইন জীবনের প্রথম ফেসবুক পোস্ট © সংগৃহীত

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে রমজানে বৈশাখী উৎসব উদযাপন করলে খবর আছে বলে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ফেসবুকে পৃথক একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি আগের স্ট্যাটাসের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

আগের স্ট্যাটাসের জন্য দুঃখপ্রকাশ করে বৃহস্পতিবার রাতে দেয়া পরবর্তী স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার আইডি থেকে কে বা কারা কলেজ প্রশাসন নিয়ে একটি পোস্ট করেছে। আমি কিছুই জানিনা। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’’

ওই ছাত্রলীগ নেতার নাম সরোয়ার হোসাইন জীবন। তিনি কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সংস্কৃতি সম্পাদক।

আরও পড়ুন: রমজানে বৈশাখী উৎসব করলে ‘দাঁতভাঙা জবাব’, ছাত্রলীগ নেতার হুমকি

ছাত্রলীগ নেতার প্রথম স্ট্যাটাসে লেখা ছিল ‘আজ শুনলাম আগামীকাল নাকি কলেজে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান করা হবে। রমজানের তাঁবু দিতে সমস্যা, মসজিদে ইফতার দিতে সমস্যা, কলেজ প্রশাসনের। আগামীকাল যদি কলেজে কোনো ধরনের বৈশাখ উৎযাপন করা হয় এই পবিত্র মাসে, তাহলে কলেজ প্রশাসনকে দাঁতভাঙা জবাব দিতে হবে বলে দিলাম।’

সরোয়ারের প্রথম ও দ্বিতীয় স্ট্যাটাস নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেও এর সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া কিভাবে তার আইডি হ্যাক করে প্রথম পোস্টটি করা হয়েছে সে বিষয়ে তিনি অনুসন্ধান করছেন।

এদিকে ছাত্রলীগ নেতা জীবনের এমন স্ট্যাটাসের কারণে কলেজ ক্যাম্পাসে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। যদিও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশ ও যথাযথ প্রক্রিয়ায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছিল সরকার।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬