প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠবে জবি ছাত্রলীগ: ভিসি

১২ এপ্রিল ২০২২, ১২:৩৮ AM
নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে জবি ছাত্রলীগ

নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে জবি ছাত্রলীগ © টিডিসি ফটো

নেতাকর্মীদের আত্মগঠন ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শিরোনামে  প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। সোমবার (১১ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ১৩ ও ১৯ তারিখ সশরীরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এরকম প্রশিক্ষণ ও কর্মশালা আর কোথাও আয়োজন হয় কিনা আমার জানা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধন্যবাদ এরকম আয়োজনের জন্য। প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও দক্ষ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশনা পালন করছে জবি ছাত্রলীগ

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে। কর্মশালার মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা দক্ষ হয়ে উঠবে।

এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সিন্ডিকেট সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ড. জাকারিয়া মিয়া, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬