ছাত্র ফেডারেশনের নেতৃত্বে রিচার্ড-আরিফ

৩১ মার্চ ২০২২, ১১:৫৩ PM
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান খান রিচার্ড এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈকত আরিফ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সাদিক রেজা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ফাতেমা রহমান বীথি, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, আল আমিন শেখ, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, দফতর ও পাঠাগার সম্পাদক রূপক রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন।

এছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তানভীর আলম, স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন জিন্নাত আরা সুমু, কলি কায়েয, আরিফ উদ্দীন, জান্নাতুল ফোয়ারা অন্তরা, মো. জাবের, সাকিবুল ইসলাম সাফিন, লিমন সরকার ও গোলাম মোস্তফা।

২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও দুটি কার্যকরী সদস্য পদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে পূরণ করা হবে বলে জানানো হয়।

ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬