কুবিতে শিক্ষার্থীকে মারধর, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

৩১ মার্চ ২০২২, ১০:৫৬ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

‘তুমি’ সম্বোধনের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। বৃহস্পতিবার (৩১ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গত ২৮ মার্চ উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের নির্দেশনায় ডেপুটি রেজিস্ট্রার মো.আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: ঠিকাদারি দাবি করে কুবি ভিসির গাড়ি আটকে দিলো ছাত্রলীগ নেতারা

এতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ কে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।

তদন্ত কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম আকন্দ বলেন, তদন্ত শুরু করতে আমাদের চিঠি দেওয়া হয়েছে। তদন্ত কমিটি আগামী সপ্তাহে বসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে। আমরা দ্রুত প্রতিবেদন জমা দিবো।

উল্লেখ্য, গত ২২ মার্চ সন্ধ্যায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ কে ‘তুমি’ সম্বোধন করায় মারধরের শিকার হয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমান। এতে চোখে গুরুতর জখম হয়। এ ঘটনায় ওয়াকিল আহমেদ কে অব্যাহতি দেয় শাখা ছাত্রলীগ।

ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬