ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২

২২ মার্চ ২০২২, ০১:২১ PM

© প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বি ব্লকে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্থানীয় দুই ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। গতকাল সোমবার (২১ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নওশাদ আলী (২৫) ও স্থানীয় ছাত্রলীগ কর্মী  মো. হোসেন শুভ (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, নাহিদ মজুমদার নামে এক ছাত্রলীগ নেতাকে নিয়ে করা ফেসবুক পোস্টে আপত্তিকর কমেন্ট করেন আহত নওশাদ। এর জের ধরেই এই সংঘর্ষ। এতে দুই ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।

হালিশহর ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান জিসান বলেন, হালিশহর এলাকায় ছাত্রলীগের দুটি গ্রুপ রয়েছে৷ এক গ্রুপের একজনের ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তাতে দুইজন আহত হয়েছে।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬