ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র ইউনিয়নের নেতাকে বহিষ্কার

২১ মার্চ ২০২২, ০৩:৪০ PM
ঢাবি ও ছাত্র ইউনিয়নের লোগো

ঢাবি ও ছাত্র ইউনিয়নের লোগো © সংগৃহীত

ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) সংগঠনটির ফেসবুক পেইজে দেয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত আকিফ আহমেদ সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আকিফ বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

ফেসবুক পেইজে দেওয়া ঘোষণায় বলা হয়, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ২০ মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ আহমেদ একটি স্বীকারোক্তিমূলক পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী, অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- রুম দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ঘোষণায় আরও বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্র ইউনিয়নের যেকোনো স্তরের যেকোনো কার্যক্রমের সঙ্গে আকিফ আহমেদের সংশ্লিষ্টতা অবৈধ হিসেবে বিবেচিত হবে। অভিযোগকারী ভবিষ্যতে যেকোনো (আইনি) পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করবে। ছাত্র ইউনিয়ন কাঙ্ক্ষিত নারীমুক্তি অর্জনের লড়াই অব্যাহত রাখবে এবং অভিযোগকারীর প্রত্যাশা অনুসারে নিজের কর্মীর কোনো ধরনের পুরুষতান্ত্রিক কার্যক্রমের ক্ষেত্রেও শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করবে।

নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা প…
  • ১০ আগস্ট ২০২৬
চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬