অটোরিকশা-বাইক সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

১৯ মার্চ ২০২২, ১০:১০ PM
আতিকুর রহমান

আতিকুর রহমান © ফাইল ছবি

জয়পুরহাটে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুর রহমান (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ওই ছাত্রলীগ নেতার নাম আতিকুর রহমান (৩০)। তিনি সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

জানা যায়, আজ বেলা দুইটার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মাজেদ নামের এক ব্যক্তি বটতলী সেতুতে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠান। ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ও আমিনুর রহমান মোটরসাইকেলে আহত ওই ব্যক্তিকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ঘটনাস্থলে নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আমিনুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বলেন, মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশটি নিয়ে গেছেন।

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়া সন্দেহে রাতভর নির্যাতন, মাদক সে…
  • ১০ আগস্ট ২০২৬
একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬