গ্রেফতার হওয়া ২৬ জনের মধ্যে শিবিরের ২২ নেতাকর্মী একদিনের রিমান্ডে

১৫ মার্চ ২০২২, ১১:৩৩ PM
ইসলামী ছাত্রশিবির

ইসলামী ছাত্রশিবির © লোগো

চট্টগ্রাম নগরের চান্দঁগাও আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতার ২৬ জনের মধ্যে ২২ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে চান্দগাঁও আবাসিকের বি-ব্লক থেকে ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে তোলা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।  

গ্রেফতার ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলেন- সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো.মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল কামাল (২২), আবু রিয়াদ (২৩), মো.নুরুল আলম (২৮), মো.ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো.হাবিবুল ইসলাম (১৯), মো.আব্দুল আহাদ (১৮), মো.আল আমিন (১৯), মো.হোসেন (২২), মো. রিয়াদুল হামিদ, মো. গিয়াস উদ্দিন (২২), মো. সাইফুল ইসলাম (২৯), মো. নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২২), মো. ইনজামাম (১৮), মো.জুবায়রুল ইসলাম (১৯) ও মো. জাকারিয়া (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ছাত্রশিবিরের গ্রেফতার ২৬ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২২ নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়া সন্দেহে রাতভর নির্যাতন, মাদক সে…
  • ১০ আগস্ট ২০২৬
একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬