পার্কে অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ২০২ জনকে আটক

০৬ মার্চ ২০২২, ১০:৩৮ PM
স্বপ্নপল্লী পার্ক

স্বপ্নপল্লী পার্ক © ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পার্কে অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ২০২ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে তাদের আটক করা হয়।

নাচোল থানার ডিউটি অফিসার জানান, শিবিরকর্মী সন্দেহে তাদের আটক করে থানায় আনা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহবুব আলম বলেন, এখন পর্যন্ত ২০২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলবে, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আর বাকিদের ছেড়ে দেওয়া হবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬