বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

০৬ মার্চ ২০২২, ০৯:২৬ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কে পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী ওই এলাকার তোতা চৌধুরীর ছেলে। তিনি ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তেন। সেইসঙ্গে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে সকালে বালিজুড়ী বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন মেহেদী। পথে ঝাড়কাটা ব্রিজ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে চলে আসা এক বৃদ্ধকে (৭০) বাঁচাতে মোটরসাইকেল হার্ডব্রেক করলে ছিটকে ব্রিজের রেলিংয়ের ওপর পড়েন মেহেদী। মোটরসাইকেলটিও বৃদ্ধের গায়ে ধাক্কা লাগে। এতে তারা দু’জনেই মাথায় গুরুতর আঘাত পান। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহেদীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত বৃদ্ধের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। হাসপাতাল থেকেই লাশটি নিহত মেহেদীর স্বজনেরা নিয়ে গেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬