কক্ষ দখল নিতে ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৪ AM
স্যার এ এফ রহমান হল

স্যার এ এফ রহমান হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ৫১০ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বাকবিতণ্ডার এক পর্যায়ে রুম ভাংচুরের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, এফ রহমান হলের ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী। অন্যদিকে সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। এই দুই গ্রুপের মধ্যেই বাকবিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫১০ নম্বর কক্ষটি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী রিয়াজুল ইসলামের গ্রুপ। সেখানে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের গ্রুপের দুই জন ২য় বর্ষের শিক্ষার্থী শিফট দিলে এ ঘটনা ঘটে। যার বিপরীতে ওই দুই জনকে শিফট করা হয়েছে তিনি মাস্টার্স এর শিক্ষার্থী। বাকবিতণ্ডার এক পর্যায়ে কক্ষ ভাংচুরের চেষ্টা করা হয়।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি এ ধরনের ঘটেছে। আজকে অনেক রাত হয়ে গেছে। আগামীকাল আমরা এ বিষয়ে বসবো। তবে এ বিষয়ে জানতে চাইলে এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম কোনো মন্তব্য করেননি।

এদিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার কল করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence