আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল, পৌর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৫ PM
মতিউর রহমান মতিন

মতিউর রহমান মতিন © সংগৃহীত

শৃংখলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান মতিনকে সংগঠন অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই অভিযোগে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জান যায়, গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে দলের একাংশ হইচই ও হট্টগোল করেন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরী সজীব জানান, সম্মেলন চলাকালে শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ওই সন্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সন্মেলনে নতুন নেতা নির্বাচন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পরই দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মঞ্চের সামনে হই-হট্টগোল শুরু করেন। এ সময় মঞ্চে থাকা তথ্যমন্ত্রী হাসান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬