ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের নিন্দা জাসদ ছাত্রলীগের

২৭ জানুয়ারি ২০২২, ০৫:২৯ PM
ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের নিন্দা বিসিএসল-ছাত্রলীগের

ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের নিন্দা বিসিএসল-ছাত্রলীগের © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. ফাহিমুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ হলে প্রথম বর্ষের অসুস্থ শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আকতারুল ইসলামকে হলের গেস্টরুমে প্রায় ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করা হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত মুক্তচিন্তা চর্চার প্রাণকেন্দ্রে এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও হৃদয় বিদারক।

আরও পড়ুন: গেস্টরুমে অসুস্থ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

এতে বলা হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থীদের উপর এ ধরনের অমানুষিক নির্যাতনের যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই বন্ধ করা না গেলে তলানীতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তার লেশটুকুও থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করবে বলে সংগঠনটির বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২০-২১ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকতারুল ইসলামের ওপর কথিত ‘গেস্টরুম’ কালচারের নামে নির্যাতন করার অভিযোগ ওঠে একই হলের ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই ছাত্রলীগের অনুসারী বলে জানা গেছে।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনকারী ৬ জনই ছাত্রলীগের কর্মী

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইয়ামিম ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ওমর ফারুক শুভ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রোহান। তারা ৬ জনই ২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রসঙ্গত, ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠনের বিরোধের জেরে তৈরি হয় নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জাসদও তাদের ছাত্র সংগঠনের নাম ‘বাংলাদেশ ছাত্রলীগ’-ই রাখে। এরপর সত্তরের দশকের শেষদিকে জাসদ ভেঙে নতুন দল হয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাসদও তাদের ছাত্র সংগঠনের নাম দেয় বাংলাদেশ ছাত্রলীগ।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close