ছাত্র ফ্রন্টের নেতৃত্বে মুক্তা-শোভন

২৭ জানুয়ারি ২০২২, ১২:২৪ AM
মুক্তা বাড়ৈ ও শোভন রহমান

মুক্তা বাড়ৈ ও শোভন রহমান © সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মুক্তা বাড়ৈ। শোভন রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলনায়তনে সংগঠনটির অষ্টাদশ কেন্দ্রীয় কাউন্সিলে ২২ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

বাসদের (খালেকুজ্জামান) অনুসারী বাম ছাত্র সংগঠনটির নতুন কমিটিতে রায়হান উদ্দিন সহ-সভাপতি, রাজীব কান্তি রায় সাংগঠনিক সম্পাদক, অনিক কুমার দাস দপ্তর সম্পাদক, সুলতানা আক্তার অর্থ সম্পাদক, সুহাইল আহমেদ শুভ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঋজু লক্ষ্মী অবরোধ স্কুল সম্পাদক, সুস্মিতা মরিয়ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী  সদস্য হিসেবে রয়েছেন- যুগেশ ত্রিপুরা, ধনঞ্জয় বর্মণ, রেহনোমা রুবাইয়াৎ, লাবনী সুলতানা, বিশ্বজিৎ নন্দী, রিনা মুর্মু, আনারুল ইসলাম, ফজলুল হক রনি, হারুন অর রশীদ, আবু সাইদ, লাবনী বন্যা, রিদম শাহরিয়ার ও বিজন শিকদার।

বাসদের ছাত্র সংগঠন হিসেবে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। বাসদ এখন তিন ভাগে বিভক্ত হওয়ায় ছাত্র সংগঠনেটিও তিন ভাগে বিভক্ত। সেগুলো হল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

ছাত্র ফ্রন্টের কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক সদস্য বজলুর রশীদ ফিরোজ। তিনি সংগঠনটিতে শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রামে আপসহীন সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান।

সংগঠনটির বিদায়ী সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, সাবেক সাধারণ সম্পাদক নিখিল দাস, সাবেক সভাপতি ইমরান হাবিব রুমন, বিদায়ী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬