টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছাত্রলীগ নেতার মৃত্যু

০৯ জানুয়ারি ২০২২, ০৯:৪০ PM
উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইন হাওলাদার

উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইন হাওলাদার © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইন হাওলাদার। আজ রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত মইন রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদারের একমাত্র ছেলে। সে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছর জিপিএ-৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

গত শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক সড়কের রাজাপুর বিশ্বাস বাড়ি এলাকায় বিপরীতমুখী টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মইন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়েছে।

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬