মতলবে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০১ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ PM
মতলবে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলবে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য গৌরব ও সংগ্রামের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা পৌর ও কলেজ শাখার উদ্যোগে ফানুশ উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

শনিবার (০১ জানুয়ারি) মতলব আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গনে রাত ১২টা ১ মিনিটে ফানুশ উত্তোলন ও কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই মুক্ত হবে বাংলাদেশ ” শ্লোগান নিয়ে ফানুশ উত্তোলন কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।

আরও পড়ুন: সহাবস্থান প্রশ্নে আপোষহীন ছাত্রদল, ছাত্রী হলে প্রার্থী সংকট!

ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রোমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবির হোসেন বাবু, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন, পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম সোহেল, জুবায়ের রনি, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সেক্রেটারি রাসেল প্রধান, ফখরুল, রাজিব, মো. শরিফুল ইসলাম।

আরও পড়ুন: ৭ কলেজের ভর্তিচ্ছুদের ফুল দিয়ে বরণ করলো ইডেন কলেজ ছাত্রদল

মতলব পৌর ছাত্রদলের সদস্য নুরুজ্জামান সরকার রজিব, রাব্বি হাসান, শুভ সরকার, ইফতি, আশিক আহমেদ, সজিব মিয়া, ইমরান হোসাইন সিয়াম, নুরুল ইসলাম ইবনে, মোবারক জাহিদ, তামজিদ, সাইমন।

এছাড়া মতলব ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সুমন প্রধান, ফয়সাল খান, ইকরাম হোসেন, সিয়াম সরকার, রাফসান রিদয়, সৌরভ প্রধান, হিমেল হোসাইন, ফাহিম, তামিম, ইব্রাহিম, রাহান, আশিক রহমান, ইমরান, জাহিদ, প্রকান্ত সরকার, সাইম, তানভীর জাবেদ, মেহেদী সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬