ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা শপথ নেবেন অপরাজেয় বাংলার পাদদেশে

১৬ ডিসেম্বর ২০২১, ০৩:২৫ PM
ঢাবি ও ছাত্রলীগের লোগো

ঢাবি ও ছাত্রলীগের লোগো © লোগো

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ওই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করবেন।

এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হাজারো কণ্ঠে উচ্চারিত হবে এই শপথ। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই শপথ গ্রহণ করা হবে বলে জানিয়েছে শাখা ছাত্রলীগ।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শপথ গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি হল ও অনুষদের নেতাকর্মীদের উপস্থিত হবার নির্দেশ প্রদান করা হচ্ছে। 

“মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও ত্যাগে অর্জিত বাংলাদেশকে দেশরত্নের নেতৃত্বে অগ্রগতি-সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবার শপথ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি কর্মীর কাছে প্রাণের চেয়েও প্রিয় আমানত হয়ে থাকবে।”

যে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী- 

‌‌“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬