দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে: খোকন

১১ ডিসেম্বর ২০২১, ১২:২৫ AM
ফজলুর রহমান খোকন

ফজলুর রহমান খোকন © ফাইল ছবি

গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিহত ফারুক হোসেনের বাড়িতে গিয়ে শুক্রবার রাতে স্বজনদের সাথে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খোকন বলেন, জাতীয়তবাদী ছাত্রদলের হাজার হাজার কর্মী যে ডাকের অপেক্ষায় আছে, সেই ডাক দিলে এমন আন্দোলন হবে, তাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

পড়ুন: বুয়েটে কমিটি করেছে ছাত্রদল, ভাঙেনি ছাত্রলীগ

তিনি বলেন, গত মঙ্গলবার ছাত্রদল নেতা ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সরকারের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ আমরা এই পরিবারের খবর নিতে এসেছি। তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাজিদ হাসান বাবু, পার্থ দেব মন্ডল,মাহমুদুল হাসান বাপ্পি, দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন,মাসুদ রানা প্রধান প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬