ছাত্রলীগ আছে বলেই দেশবাসী শান্তিতে ঘুমাতে পারছে: জয়

০৯ ডিসেম্বর ২০২১, ০৪:১৮ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © ফাইল ছবি

জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিএননি নেতা আলালের বিরুদ্ধে বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি জয় বলেন, কুলাঙ্গার মোয়াজ্জেম হোসেন আলাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। আলালরা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলছি, আলাল গঙদের যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিয়ে তাদের প্রতিহত করতে হবে।

পড়ুন: ঢাবিতে বিএনপি নেতা আলালের কুশপুতুল দাহ ছাত্রলীগের

তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিজের জীবন বাজি রেখে এদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ করছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আছে বিধায় এই দেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে না। ছাত্রলীগের কারণে আপনারা শান্তি মত ঘুমাতে পারেন।

জয় আরও বলেন, বিএনপির আমলে নৈতিকতার কোন স্থান ছিল না। খুনি জিয়ার হাত ধরে তাঁর স্ত্রী খালেদা জিয়ার কু-পুত্র তারেক রহমানরা এদেশে হত্যার রাজনীতি শুরু করেছে। এ দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এই বিএনপি। যারা একাত্তর সালে বাংলাদেশকে মেনে নেয়নি। সেই বিএনপি-জামায়াত এখনো এই দেশে আছে। এদের সাথে কোন ধরনের আপোষ হবে না।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬