আজ সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রলীগ

০৯ ডিসেম্বর ২০২১, ১২:০৪ AM
ছাত্রলীগের লোগো, দ্বীপ ও সনি

ছাত্রলীগের লোগো, দ্বীপ ও সনি © সংগৃহীত

বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ ও ছাত্রী সাবিকুন নাহার সনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন এবং চট্টগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সারাদেশের সকল ইউনিটের নেতাকর্মীদের  সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। বুধবার রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: দ্বীপ-সনি হত্যার বিচারের দাবিতে ফেসবুকে সরব ছাত্রলীগ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রশিবির-ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আলালের কুশপুত্তলিকা দাহ করবে।

একইসঙ্গে ছাত্রলীগের সকল ইউনিটকে আজ একযোগে নিজ নিজ ইউনিটে সুবিধাজনক সময়ে এই কর্মসূচি পালন করার আদেশ দেওয়া হলো।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬