ঢাবি ছাত্রলীগের হল কমিটির পদপ্রত্যাশী ৩০০’র বেশি

০২ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের লোগো © ফাইল ফটো

ছাত্রলীগের অন্যতম শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল কমিটির পদের জন্য ঢাবির অন্তর্ভুক্ত ১৮ টি হল থেকে এ পর্যন্ত ৩০০ জনের বেশি পদপ্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ।

এর আগে, গত মাসের ২৮ অক্টোবর থেকে হল কমিটির পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ শুরু হয়। আজ বৃহস্পতিবার এটি শেষ হবে। আগামী ৩ ও ৪ নভেম্বর এই দুই দিন চলবে জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই। তবে সম্মেলন কবে হবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি ঢাবি ছাত্রলীগ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক হল সম্মেলন হয় ২০১৬ সালের ২৭ নভেম্বর। এর ১৬ দিন পর ১৩ ডিসেম্বর এক বছরের জন্য ঢাবি ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে একই বছর ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এতদিন হল কমিটি হয়নি।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬