ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীমকে অব্যাহতি

৩০ নভেম্বর ২০২১, ০৫:১৩ PM
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম © সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি সজিব আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র জানায়, আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর এক যৌথসভা শেষে দায়িত্বশীল নেতাদের এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশ দিয়েছেন বলে সভায় জানানো হয়। পরে দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাত্রলীগের শীর্ষ নেতাদের তথ্যটি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। 

সর্বশেষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ইউরোপে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ইব্রাহিম। সম্মেলন থেকে ফেরার দিন তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সেদিন এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬