ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

২৭ নভেম্বর ২০২১, ০৪:০৮ PM
লোগো

লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। 

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাবি ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের আগামীকাল রোববার (২৮ নভেম্বর) থেকে ২ ডিসেম্বরের মধ্যে মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে প্রতিদিন দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত দফতর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর।

জীবনবৃত্তান্তের সাথে প্রয়োজনীয় সংযুক্তি

১. পাসপোর্ট সাইজ ছবি ৪ কপি
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র/ ছাত্রত্বের প্রমাণপত্রের কপি
৩. জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদের কপি
৪. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট/মার্কশিটের কপি 
৫. স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণিতে সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেট/মার্কশিটের কপি
৬. ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬