শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেনি ছাত্রলীগ: সংসদে কাদের

২৭ নভেম্বর ২০২১, ০২:১৬ PM

© ফাইল ছবি

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

অধিবেশনে মহাসড়ক বিল নিয়ে আলোচনা শুরু হলে ছাত্রলীগের হামলার বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা সেতুমন্ত্রীর কাছে জানতে চান বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আপনি পত্রপত্রিকা নিশ্চই পড়েন। ছাত্রলীগ কিন্তু একই দাবিতে সমাবেশ করেছে, স্টেটমেন্টও দিয়েছে। তারা হামলা করবে, এটা সত্য নয়। ছাত্রলীগ নামধারীরা করতে পারে।

‘আপনি কি কারও নাম বলতে পারেন? এটাই যদি করতো তাহলে তারা কেন এ দাবিতে প্রকাশ্যে সমর্থন করছে?’

তিনি বলেন, ‘সরকারি মালিকানার বাস বিআরটিসির গাড়ি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমে ভেবেছিলাম ৩০ পারসেন্ট দেবো, ঢাকা ও আশে পাশের এলাকায়। কিন্তু যখন প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, তিনি বললেন, হাফ ভাড়া যখন তারা দাবি করেছে সেটিই দাও। তিনি বলেছেন সারা দেশেই দিতে হবে।

‘তার নির্দেশনায় সারা দেশে বিআরটিসির প্রজ্ঞাপন দিয়েছি। ১ তারিখ থেকে এটি কার্যকর হবে।’

মন্ত্রী বলেন, ‘বেসরকারি মালিকদের উপর আমরা জোর করতে পারি না। তবে জনস্বার্থ বিবেচনায় তাদেরকে অনুরোধ করা হয়েছে, প্রধানমন্ত্রীও অনুরোধ করেছেন। আজ বিআরটিএতে মালিক-শ্রমিকরা বসছেন।

‘আশা করি, ইতিবাচকভাবেই তারা দাবি মেনে নেবেন। আমরা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা থেকে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে রেজুলেশন দিয়েছি।’

২৩ নভেম্বর দুপুরে হাফ পাসের দাবিতে ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্যরা হামলা করে বলে অভিযোগ ওঠে।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬