নির্বাচন নিয়ে উসকানিমূলক পোস্ট, ছাত্রদল নেতা গ্রেপ্তার

২৬ নভেম্বর ২০২১, ০৪:৫৫ PM
মোস্তাফিজার রহমান মিলু

মোস্তাফিজার রহমান মিলু © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচন নিয়ে উসকানিমূলক পোস্ট দেওযার অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। এর আগে, গতকাল বৃহস্পতিবার পুলিশের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোস্তাফিজার রহমান উপজেলার চাপাবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পীরগঞ্জের একটি ভোটকেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করাসহ হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজার।

গত বুধবার তার ফেসবুক আইডিতে লাঠিসোটার ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। ইতোপূর্বে তার ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র গণমাধ্যমকে বলেন, ফেসবুকে উসকানিমূলক পোস্টসহ ভোটকেন্দ্রে হামলার ঘটনার মামলায় মোস্তাফিজার রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬