জাবিতে সপ্তাহে ছয়দিন ক্লাসের দাবি ছাত্র ইউনিয়নের

২৬ নভেম্বর ২০২১, ১২:২৯ AM

© লোগো

মহামারিতে দীর্ঘ ১৯ মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির থাকায় সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী প্রেরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে সেশনজট নিরসন ও করোনার ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনটি শীতকালীন ছুটি বাতিলের দাবিও জানিয়েছে।

এক যুক্ত বিবৃতিতে জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি এবং সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয় বলেন, করোনাকালে অনলাইনে ক্লাস-পরীক্ষা চললেও ডিভাইস, ইন্টারনেট এবং অন্যান্য নানা সঙ্কটে শিক্ষার্থীদের অনেকেই স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে যেতে পারেননি। তাছাড়া বেশ কিছু বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়েছে অনেক পরে। শিক্ষকদের অনেকের মধ্যেও অনলাইন ক্লাস-পরীক্ষা নিয়ে দেখা গিয়েছে অপারদর্শীতা। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, তৈরি হয়েছে সেশনজট। ভবিষ্যৎ চাকরিজীবন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা, যা শিক্ষার্থীদেরকে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত করছে।

নেতৃবৃন্দ বলেন, করোনার সংক্রমনের কারণে দীর্ঘ বন্ধের পর বিশ্ববিদ্যালয় খোলার অল্পদিনের মধ্যেই ভর্তি পরীক্ষার জন্য শিক্ষা কার্যক্রম আবারও দুই সপ্তাহ স্থগিত ছিলো। উদ্ভূত পরিস্থিতে শীতকালীন অবকাশ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরো প্রলম্বিত ও বিপর্যস্ত করবে নিঃসন্দেহে। কেবল শীতকালীন অবকাশ বাতিলই নয়, ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন চালু রাখবার কোন বিকল্প নেই। শিক্ষা কার্যক্রম ছয় দিন চালু থাকলে শিক্ষক ও শিক্ষার্থীগণ পাঠ দান ও পাঠ গ্রহণের জন্য বছরে অতিরিক্ত দেড় মাসেরও বেশি সময় পাবেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনা সংক্রমণ প্রেক্ষিতে বিদ্যমান সেশনজট নিরসন ও করোনার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন অবকাশ বাতিলের বিকল্প নেই।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬