শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্রলীগকে ক্ষমা চাওয়ার আহবান ছাত্র মৈত্রীর

২৪ নভেম্বর ২০২১, ১০:৪১ PM
বাংলাদেশ ছাত্র মৈত্রীর মানববন্ধন

বাংলাদেশ ছাত্র মৈত্রীর মানববন্ধন © সংগৃহীত

হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

আজ বুধবার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সব গণপরিবহনে ভাড়া কমানোসহ শিক্ষার্থীদের জন্য হাফ পাস ভাড়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, হাফ ভাড়ার জন্য আন্দোলন কেন করতে হবে? এক সময় ছাত্র ও শ্রমিক একসঙ্গে আন্দোলন করেছে। আজকে এই দুই পক্ষই মুখোমুখি। এটা বর্তমান সরকারের ব্যর্থতা।

মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ এখন ক্ষমতায়। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলেও তারা আজকে দেশের এসব অরাজকতা দমাতে ব্যর্থ বলে মন্তব্য করেন বক্তারা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬