দাবি আদায়ের আন্দোলনে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-হামলা-ভাঙচুর

২৪ নভেম্বর ২০২১, ০৩:২১ PM
ছাত্র আন্দোলন

ছাত্র আন্দোলন © ফাইল ছবি

শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালের সামনে সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের এক পর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষের কক্ষে হামলা-ভাঙচুর করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে রাজপথে বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজের ছাত্রদের উপর হামলা হয়। আহত ছাত্রদের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দেখতে আসেন ঢাকা কলেজের বেশ কয়েকজন ছাত্র। তারা হাসপাতাল থেকে বের হওয়ার পর অন্য কলেজের ছাত্ররা হামলা চালায়।

পরে ঢাকা কলেজের উত্তেজিত ছাত্ররা আইডিয়াল কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে হামলা করে। পুলিশ সেখানে গিয়ে ছাত্রদের নিবৃত্ত করে।

ঘটনার পর তিন কলেজের শিক্ষকরা ছাত্রদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিন কলেজের শিক্ষকরা আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬