হাফপাসের সমাবেশ থেকে কলেজছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

২৩ নভেম্বর ২০২১, ০৬:১৫ PM
হাফ পাসের দাবিতে চলা আন্দোলনের মধ্যে পুলিশের উপস্থিতিতে এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়

হাফ পাসের দাবিতে চলা আন্দোলনের মধ্যে পুলিশের উপস্থিতিতে এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয় © ছবি : সংগৃহীত

চলমান হাফপাসের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলন থেকে আইডিয়াল কলেজের এক ছাত্রকে আজ মঙ্গলবার তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হাফপাসের দাবিতে আজ দুপুর ১২টার দিকে ছাত্ররা প্রথমে নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে আজকের মতো আন্দোলনের সমাপ্তি টানেন ছাত্ররা। তারা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ ছাত্রদের ধাওয়া দেন। এরপর পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরাও শুনেছি আইডিয়াল কলেজের এক ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।’ তিনি আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেছেন। তবে এখনো ছাত্রটির নাম–পরিচয় জানা যায়নি।

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬