হাফ পাসের দাবিতে ছাত্র অধিকার পরিষদের সমাবেশ কাল

২০ নভেম্বর ২০২১, ০৯:০০ PM
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ © লোগো

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিতকরণ, ক্যাম্পাসে চলমান গেস্টরুম নির্যাতনের প্রতিবাদ ও হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আগামীকাল রবিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় রাজু ভাস্কর্যে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

‘দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বিক্ষোভ সমাবেশের বিষয়টি  নিশ্চিত করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, হাফ পাসের দাবিতে চলমান আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি। আমরা সব সময় শান্তিপুর্ণ আন্দোলনের অধিকার রাখি এবং তাতে সমর্থনও রাখি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সংযত আচরণ করার আহবান জানিয়ে ছাত্র অধিকার পরিষদের এ নেতা আরও বলেন, আন্দোলন করার ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সংযত আচরণ প্রত্যাশা করি, যাতে যাত্রী ও পথচারীদের যাতে কোনো ক্ষতি না হয়। 

এছাড়া গণতান্ত্রিক পন্থায় দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে যোগদানের আহবান জানান তিনি।

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬