মোবাইল ডাটার দাম কমানোর দাবি ছাত্র ফেডারেশনের

১২ নভেম্বর ২০২১, ১০:৪১ PM
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন © টিডিসি ফটো

শিক্ষার্থীদের স্বার্থে ইন্টারনেটের দাম (মোবাইল ডাটা) কমানোর দাবি জানিয়েছেন ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। 

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের স্বার্থে ইন্টারনেটের (ডাটার) দাম কমানোর দাবি জানান তিনি।

এছাড়া করোনকালীন সময়ে শিক্ষার্থীদের সৃষ্ট সমস্যা  সমাধানে সরকার মনোযোগী নয়  উল্লেখ করে সরকারকে শিক্ষার্থীদের সংকট দ্রুত সমাধানের দাবি জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে সাথে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্র ফেডারেশনের এ নেতা। 

শুক্রবার ‘করোনাকালীন উচ্চ মাধ্যমকে শিক্ষা ও অর্থনৈতিক সংকট" র্শীষক সেমিনারের আয়োজন করে বাংলাদশে ছাত্র ফডোরশেন ঢাকা মহানগর শাখা।

ছাত্র ফেডারেশনের মহানগরের যুগ্ন আহবায়ক হাসান আল মেহেদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের নানা সংকটের কথা তুলে ধরেন। এ সময় অধিকাংশ শিক্ষার্থীই বক্তব্যের মাধ্যমে নিজেদের হতাশা প্রকাশ করেন।

বাংলা কলেজ শিক্ষার্থী মনি আক্তার জানান, করোনাকালে তার অনেক সহপাঠীর বিয়ে হয়ে যাওয়া তারা এবার উচ্চমাধ্যমকি পরীক্ষা দিতে পারছে না।

ফিরোজা বাশার স্কুল এন্ড কলেজের জহিাদ হোসেন জানান, মহামারীতে আর্থিক সংকটে পড়ে ঠিকভাবে অনলাইন ক্লাস করতে পারেনি।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ছাড়াও সংগঠনটির ঢাকা বশ্বিবদ্যিালয় শাখা সভাপতি আবু রায়হান খান, ঢাকা নগর আহবায়ক সৈকত আরিফ ও সম্পাদক অনুপম রায় রূপক প্রমূখ উপস্থিত ছিলেন। 

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081