শাহবাগে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অবস্থান, যান চলাচল বন্ধ

০৯ নভেম্বর ২০২১, ১২:০৬ PM

© সংগৃহীত

জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এতে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী।

তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সবগুলো সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। দিনব্যাপী অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬