বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ঢাকা কলেজ ছাত্রলীগ নেতার

০৮ নভেম্বর ২০২১, ০৫:২১ PM
আবদুল্লাহ আল খিদরী

আবদুল্লাহ আল খিদরী © সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ আল খিদরী (২৫) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। আজ সোমবার (৮ নভেম্বর) উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

রসুলপুর গ্রামের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে খিদরী। তার বাবা ও ছোট ভাই প্রবাসী। বোনকে নিয়ে গ্রামে থাকতেন তার মা। করোনায় তিনি গ্রামে আসার পর আর কলেজের উদ্দ্যেশ্যে ঢাকায় যাননি। তিনি বর্তমানে ঢাকা কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক ও উপজেলার বাকই ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন খিদরী।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে খাবার খেতে রান্নাঘরে যান খিদরী। সেখানে তিনি ঘরের একটি বৈদ্যুতিক তার খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারটি সরাতে কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

লালমাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি বলেন, আবদুল্লাহ আল খিদরীর মতো ছাত্রলীগ নেতা হওয়ায় সহজ না। সে খুবই বিনয়ী ও ভদ্র ছেলে। ছাত্রলীগ পরিবার খিদরীর মৃত্যুতে শোকাহত।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬