ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদকের দায়িত্বে সুমন-প্রদীপ

৩১ অক্টোবর ২০২১, ০৯:৪১ AM
কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের সাথে ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক

কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের সাথে ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রেজাউল করিম সুমন। আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে প্রদীপ চৌধুরীকে।

রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন। তারা দেশে ফিরে না আসা পর্যন্ত এই পদ দুটিতে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সুমন ও প্রদীপ।

এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্কটল্যান্ডে যাচ্ছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এই দুই নেতার স্থানে ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আকাশ সরকার ও হোসাইন আহমেদ সোহান।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬