শুধু ছাত্ররাই ছাত্রলীগ করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২২ অক্টোবর ২০২১, ০৮:০৯ PM

© ফাইল ছবি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, শুধু ছাত্ররাই ছাত্রলীগ করবে। বিবাহিত, ২৯ বছরের ঊর্ধ্বে কেউ ছাত্রলীগ করতে পারবেনা। ছাত্রলীগই আওয়ামী লীগের চালিকা শক্তি, আমরা ছাত্রলীগের মাধ্যমেই পরবর্তী নির্বাচনে বিজয়ের মালা ছিনিয়ে আনবো।  

আজ শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির সংক্ষিপ্ত ভাষণে  তিনি একথা বলেন।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, সাকুর হোসেন সাকু, জাহাঙ্গীর শাহ খুশি,মীর আসাস হোসেন টিটু প্রমুখ।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যমে সম্মেলনের ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ। নতুন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয় ১৮ বছর পর অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬