৯ বিশ্ববিদ্যালয়-কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

১৫ অক্টোবর ২০২১, ০৮:৪৬ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জাতীয়তাবাদী ছাত্রদলের ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চারটি বিশ্ববিদ্যালয়- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাঁচটি কলেজ- ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও তেজগাঁও কলেজের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

ওই ইউনিটগুলোকে খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকরী ভূমিকা রাখার লক্ষ্যে ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক নির্দেশনা মতে, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ১৫ নভেম্বরের (৩০ দিন) মধ্যে নতুন আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬