চতুর্থ শ্রেণির সেই ছাত্রকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

০৬ অক্টোবর ২০২১, ০২:২৬ AM
অব্যাহতি পত্র

অব্যাহতি পত্র © সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য পদ থেকে আজমাইন আঞ্জুম নোয়েল নামের চতুর্থ শ্রেণির সেই ছাত্রকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে আজ বুধবার (৬ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনও কারণ উল্লেখ করেননি তারা।

এর আগে, গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আবু তৈয়ব অপি ও লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

সূত্র জনায়, লালমাই উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর মঙ্গলবার ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যের ওই কমিটিতে দেখা গেছে, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে। 

ছেলে ছাত্রলীগের পদ পাওয়ার পর নোয়েলের বাবা কামাল বলেন, আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টি সমাধান করবো।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ভুলবশত নোয়েলের নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে এলে কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তাঁবুর ঘরে ফিরলেন কিশ…
  • ১১ আগস্ট ২০২৬
টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম…
  • ১১ আগস্ট ২০২৬
৬ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরিক্ষার্থী, ৪ জনই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের উপস্থিতিতে ৩ পাচারকারীকে গণপিটুনি ও চোলাই মদে আগুন
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটরডেম কলেজ
  • ১১ আগস্ট ২০২৬