জবির মাঠ রক্ষায় ছাত্র জোটের সংহতি সমাবেশ

০৪ অক্টোবর ২০২১, ০৬:২২ PM
ধূপখোলা মাঠের সামনে সংহতি সমাবেশ

ধূপখোলা মাঠের সামনে সংহতি সমাবেশ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ রক্ষার দাবিতে পুরান ঢাকায় সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রা অংশগ্রহণ করেন।

সোমবার (৪ অক্টোবর) ধূপখোলা মাঠের সামনে এ সংহতি সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা ধূপখোলা মাঠে মার্কেট নির্মাণের তীব্র নিন্দা জানান এবং মাঠ রক্ষায় সবাইকে সিটি করপোরেশনের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন।

এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬