ঢাবিতে ছাত্রলীগ নেতাকে পেটালেন আরেক সিনিয়র নেতা

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৯ AM
মারধরের শিকার নজরুল ও অভিযুক্ত মহিন

মারধরের শিকার নজরুল ও অভিযুক্ত মহিন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এম নজরুল ইসলামকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভিসি চত্বরের সামনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. মহিন উদ্দিন ও তার সাথে থাকা মহানগর ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা মারধর করেন বলে অভিযোগ নজরুলের। ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনেই কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী বলে জানা গেছে।

এ ব্যাপারে এম নজরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি রাতে নীলক্ষেত এলাকায় জয় ভাইকে (আল নাহিয়ান খান জয়) সালাম দিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। ভিসি চত্বর দিয়ে যাওয়ার সময় সহ-সভাপতি মাহিন উদ্দিন আমাকে ডাক দেয়।

“মাহিন (সহ-সভাপতি মাহিন উদ্দিন) ভাইসহ তার সঙ্গীরা ভিসি চত্বরে আগে থেকেই বসে ছিল। ডাকার পর আমি সেখানে গেলে হঠাৎ করেই তার সঙ্গী ও জুনিয়ররা এসে আামার ওপর চড়াও হয়। তারা আমার ফোন ভেঙে ফেলে, হাতে একটা আংটি ছিল সেটা ছিনিয়ে নেয়। আমাকে মেরে মুহূর্তের মধ্যে তার সঙ্গীরা বাইকে করে পালিয়ে যায়। আমাকে তার এলাকার রাকিব ভাই ( ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি) সম্পর্কে জেরা করতে থাকে।”

এদিকে অভিযুক্ত মাহিন উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, মারধরের ঘটনা ঘটেনি। আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরে নিজেরা মিমাংসা করে নিয়েছি।

তবে ভুক্তভোগী নজরুল বলেন, এ ঘটনায় মিমাংসা হয়নি। আমকে সরি বলার কি আছে? আমিও সেন্ট্রাল লিডার, তার জুনিয়র সঙ্গীরা এমন আচরণ কেনো করবে আমার সাথে?

ভুক্তভোগী আরও বলেন, আমি জয় ভাইকে বিষয়টি জানিয়েছি। জয় ভাই আমাদের সাথে কথা বলেছে। কালকে আমরা বসবো ব্যাপারটা নিয়ে।

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তদন্ত সাপেক্ষে সাংগাঠনিক ব্যবস্থা নিবো।

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬