ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ AM
ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার © সংগৃহীত

কুমিল্লায় ট্রাকচাপায় শামছুল আলম রিপন (৩১) নামে এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহত রিপন কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণে লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মহাসড়কে দুই বন্ধুকে নিয়ে বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় বারেক ও অপর একজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম…
  • ১১ আগস্ট ২০২৬
৬ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরিক্ষার্থী, ৪ জনই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের উপস্থিতিতে ৩ পাচারকারীকে গণপিটুনি ও চোলাই মদে আগুন
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটরডেম কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬