চলতি মাসেই আসছে নুরদের রাজনৈতিক দল, যেসব নাম আলোচনায়

০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩ PM
রাশেদ খাঁন, নুরুল হক নুর ও ফারুক হাসান

রাশেদ খাঁন, নুরুল হক নুর ও ফারুক হাসান © সংগৃহীত

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। নতুন রাজনৈতিক দলের নাম নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার ব্যাপারে নুরুল হক নুর বলেন, গত মার্চ মাসে আমাদের রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা ছিল কিন্তু মোদিবিরোধী আন্দোলন এবং আমাদের বেশকিছু সহযোদ্ধাকে গ্রেফতারের কারণে আমরা একটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এখন রাজনৈতিক দল গঠনের আগে অন্যান্য যে কাজ আছে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, ইতোমধ্যেই ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, সর্বশেষ আমরা পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ গঠন করেছি। আরেকটা অঙ্গ-সংগঠন ‘নারী অধিকার পরিষদ’ গঠনের প্রক্রিয়া চলমান আছে।

নুর বলেন, আমাদের নিজেদের গণ্ডির বাইরেও দেশের যে সব মানুষ আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা এসব বিষয়ে কাজ করছেন। এদেরকে আমাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রচেষ্টা চালাচ্ছি। তাই বলা চলে আমাদের রাজনৈতিক দল গঠনের যে সব কাজ আছে সেগুলো শেষ পর্যায়ে। পরিস্থিতি ঠিক থাকলে এ মাসের শেষেই আমরা সেটি ঘোষণা করতে চাচ্ছি।

কোটা সংস্কার আন্দোলন এবং দফায় দফায় হামলার শিকার হয়ে আলোচনায় আসেন নুরুল হক নুর। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসাবে গঠন করেছেন ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদসহ প্রায় পাঁচটি অঙ্গসংগঠন। এবার জানালেন নতুন রাজনৈতিক দল গঠনের কথা।

ডাকসুর সাবেক এ নেতা বলেন, আমাদের উত্থানটাই বলতে গেলে একটা চমক এর মধ্য দিয়ে। কারণ সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের যে দাবি ছিল সেই দাবিকে কেন্দ্র করে আমাদের উত্থান। আর এ দাবি আদায়ে নানা নির্যাতন, নিপীড়ন, বাধা-বিপত্তির সম্মুখীন হয়েও দাবি আদায়ের আন্দোলকে সফল করতে হয়েছে। এরপর ডাকসু নির্বাচন এবং গণআন্দোলনের মধ্য দিয়ে মানুষের মাঝে আমাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

নতুন দলের নাম সম্পর্কে নুরুল হক নুর বলেন, গণঅধিকার পার্টি, গ্রিন পার্টি, ডেমোক্রেটিক পার্টিসহ বিভিন্ন নাম আলোচনায় আছে। তবে আমাদের অন্যান্য সংগঠনে অধিকার শব্দটি আছে তাই চাচ্ছি এই শব্দটাকে প্রাধান্য দেওয়ার। ইতোমধ্যেই ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ নামে একটি স্লোগান তৈরি করেছি।

টেলিটকের ৩৬ জুলাই অফারে স্বল্পমূল্যে ইন্টারনেট-টকটাইম ও সিম…
  • ১১ আগস্ট ২০২৬
৬ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরিক্ষার্থী, ৪ জনই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের উপস্থিতিতে ৩ পাচারকারীকে গণপিটুনি ও চোলাই মদে আগুন
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটরডেম কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬