সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলন: নুর

১৩ আগস্ট ২০২১, ০৮:২৪ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

চলতি বছরের আগামী সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে। আর এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অংশগ্রহণ করতে হবে।’

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জোরালো হচ্ছে

তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই এতো দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নেই। বাংলাদেশ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই অটোপাস দেওয়া হচ্ছে। এই অটোপাস মূলত তাদের ধ্বংস ডেকে আনছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার দাবি করে তিনি বলেন, দ্রুত সব শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। এই সরকার আসলে টালবাহানা করে সময় কাটাতে চায়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হচ্ছে সেদিকে কোনো মনোযোগ নাই। এখন পর্যন্ত অসংখ্যবার ডেট দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারেনি কিংবা কোনো রোডম্যাপ দিতে পারেনি সরকার। 

সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬